#❤খেজুরের ফজিলত >>>
সব চেয়ে উত্তম খাদ্য হচ্ছে খেজুর। যে ঘরে খেজুর নেই সে ঘরের লোকজন ক্ষুধার্থ। খেজুর বিষ ও যাদু থেকে প্রতিরক্ষার কাজ করে। আর সব চেয়ে উত্তম খেজুর মদিনার খেজুর, বিশেষ করে আজওয়াহ খেজুর।
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
إِنَّ فِي عَجْوَةِ الْعَالِيَةِ شِفَاءً أَوْ إِنَّهَا تِرْيَاقٌ أَوَّلَ الْبُكْرَةِ
মদীনার উচু ভূমির আজওয়াহ খেজুরে শেফা (রোগমুক্তি) রয়েছে। অথবা বলেছেনঃ এগুলো প্রতিদিন সকালের আহারে বিষনাশক ঔষধের কাজ করে।
(সহিহ মুসলিম: ৫২৩৫)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ
مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرُّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ
যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটি আজওয়াহ (উৎকৃষ্ট) খেজুর খাবে, সেদিন তাকে কোন বিষ ও যাদু ক্ষতি করবে না।
(সহীহুল বুখারী : ৫৪৪৫, ৫৭৬৯, ৫৭৭৯; সহিহ মুসলিম: ৫২৩৩)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন