প্রিয় নগরবাসী,
আসসালামু আলাইকুম,
পরম করুনাময় আল্লাহর ইচ্ছায় আমি এবং আমার স্ত্রী দুইজনেরই করোনা পজিটিভ। বর্তমানে আমরা চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছি। গতকাল বুধবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও আমরা দুজনই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছি। নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকন্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সকলের সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি। মহান আল্লাহ তা'লা আমাদের সকলের সহায় হোন। আমিন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন