ভারতীয় উপমহাদেশ মুসলিম ইতিহাস নিয়েসিরিজ বানাবে তুরস্ক

 ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদান নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে তুরস্ক। 

 এ ব্যাপারে আজ শুক্রবার তুরস্কের একটি প্রতিনিধি দল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


জানা যায়, যৌথ প্রযোজনার এই সিরিজের নাম হবে ‘তুর্ক লালা’, বাংলায় এর অর্থ দাঁড়ায়-মহান তুর্কি ভাই। সিরিজে মূলত বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান তুলে ধরা হবে।


এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল সফলতা পাবার পরেই ভারতের মুসলমানদের নিয়ে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক।


বিশ্লেষকরা মনে করেন, এতে বর্তমান ভারতীয় মিডিয়া আগ্রাসনের একটা মোক্ষম জবাব হতে পারে। কেননা, বলিউডের বিভিন্ন ছবিতে নানা সময়ে মুসলিম বিদ্বেষী সিনেমা-নাটক বানিয়ে মুসলমানদের কোনঠাসা করতে দেখে যায়।


অন্যদিকে তুর্কি সিরিজের ভক্তরা নতুন এ খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, সুন্দর এই সিরিজের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সূত্র: আল জাজিরা আরবি

মন্তব্যসমূহ